দোহারে অন্তরা সেলিমা হুদার ত্রাণসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার দোহারে অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা । সোমবার (১৩ এপ্রিল) সকালে ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ এলাকায় প্রায় ১’শ অসহায় পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন । ত্রাণসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, লবণ, সাবানসহ নিত্যপণ্য দেওয়া হয় ।

এ বিষয়ে অন্তরা সেলিমা হুদা বলেন, করোনা পরিস্থিতিতে গত ১ সপ্তাহ ধরে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী দিয়ে আসছি। এই দুর্যোগে আমি অসহায় মানুষদের পাশে আছি এবং সারা জীবন থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *