মো.কামাল হোসেন :
জনসমাগম এড়াতে ঢাকার দোহারের বিভিন্ন বাজারের স্থান পরিবর্তন করেছেন দোহার উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ ই এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিবর্তিত স্থানে বসবে হাট ও বাজার।
দোহারের জয়পাড়া বাজারের পরিবর্তিত স্থান জয়পাড়া বড় মাঠ। লটাখোলা বাজারের পরিবর্তিত স্থান আজাহার আলি মেমোরিয়াল হাইস্কুল মাঠ। ইউসুফপুর বাজার বসবে বাজারের সামনের কাঠ বাগানে। মেঘুলাবাজার বসবে মালিকান্দা স্কুল এন্ড কলেজ মাঠে। নারিশা বাজারের পরিবর্তিত স্থান নারিশা বাজারসংলগ্ন লঞ্চঘাট। কার্তিকপুর বাজার বসবে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে। বাংলাবাজারের পরিবর্তিত স্থান বাংলাবাজার ঈদগাহ ময়দান। মুকসুদপুর ইউনিয়নের দুবলীবাজার বসবে বাজারের উত্তর পাশের খোলা মাঠে এবং ফুলতলাবাজার মিলবে পদ্মা কলেজসংলগ্ন মাঠে।
উপজেলা প্রশাসন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত স্থানে মিলবে হাট এবং বাজার।
