ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সাথে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) উপজেলার কলাকোপা এলাকায় খন্দকার আবু আশফাকের নিজ বাড়িতে এর আয়োজন করা হয়।
এ সময় খন্দকার আবু আশফাক রাজনৈতিক, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, নেতাকর্মীদের অন্যায় অপকর্ম বন্ধসহ আলোচনা করেন। এছাড়া দলীয় প্রভাব মুক্ত নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ তৈরি সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের মতামত গ্রহণ ও উপরোক্ত বিষয় সমূহ রাজনৈতিক, প্রশাসনিক ব্যক্তিবর্গের সমন্বয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন ।
উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহিদুল ইসলাম ডালু, সহ-সভাপতি শাহিনুর রহমান তুতি, দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, সহ-সভাপতি অলি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেল, সাংবাদিক বিপ্লব ঘোষ, কাজী জোবায়ের আহমেদসহ দোহার ও নবাবগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
