দোহার-নবাবগঞ্জের যুবদলের পক্ষ থেকে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা যুবদল ও দোহার পৌরসভা যুবদলের পক্ষ থেকে জাতীয়তাবাদী যুবদলের নব-নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ০১ জুন বুধবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসে এ শুভেচ্ছা জানানো হয়।

ঢাকা জেলা বিএনপি যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীর নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদলের নব-নির্বাচিত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও অন্যান্য নেতৃত্ববৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান দোহার উপজেলা যুবদল, নবাবগঞ্জ উপজেলা যুবদল ও দোহার পৌরসভা যুবদলের নেতা ও কর্মীবৃন্দ।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় নেতাকর্মীরা বলেন, আমাদের এই নবগঠিত কমিটির মাধ্যমে সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে আগামীর পথচলাকে আরও বেশি গতিশীল করতে হবে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *