দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেনকে সিঙ্গাপুরে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে সিঙ্গাপুরে শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার রাতে উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছলে সেখানে বসবাসরত দোহার ও নবাবগঞ্জ উপজেলার বাসিন্দারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জানা যায়, ব্যক্তিগত ও চিকিৎসা সংক্রান্ত কারণে ৩ জানুয়ারি পরিবারসহ তিনি সিঙ্গাপুর গমন করেন। আসছে ৭ জানুয়ারি তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *