দোহার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তির ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত কিন্ডারগার্টেন বৃত্তি ২০১৯ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার উপজেলার জয়পাড়ায় অক্সফোর্ড বেবী কেয়ার হোমস মাঠ প্রাঙ্গণে এ ফলাফল ঘোষণা করা হয়। এবারের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি ২০টি, সাধারণ গ্রেড বৃত্তি ২০টি এবং কোটা বৃত্তি ১০টি রাখা হয়েছিল।

এসোসিয়েশন ভুক্ত মোট ২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি প্রতিষ্ঠান এবারের এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে দোহারের মালিকান্দায় অবস্থিত গ্রিনলিফ প্রিপ্যারেটরি স্কুল ১৭টি বৃত্তি পেয়ে প্রথম স্থান অধিকার করে। ১০টি বৃত্তি পেয়ে অক্সফোর্ড বেবী কেয়ার হোমস ২য় স্থান এবং ৫টি বৃত্তি পেয়ে উদয়ন প্রিপ্যারেটরি স্কুল ৩য় স্থান অধিকার করে।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি একলাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি এমারত হোসেন এমরান, সাধারণ সম্পাদক বানিউল হুদা, পরীক্ষা পরিচালনা কমিটির আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আল ফারুক সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *