দোহারে স্যামস-৯২ এর সাথে দক্ষিণ কোরিয়ার সালুম হাউজ প্রতিনিধিদের মতবিনিময়

ঢাকার দোহার উপজেলায় জনকল্যাণমূলক সামাজিক সংগঠন স্যামস-৯২ এর সাথে দক্ষিণ কোরিয়ান সেবামূলক সংগঠন সালুম হাউজ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মালিকান্দা মেঘুলা এলাকায় সেবামূলক সংগঠন স্যামস-৯২ এর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার সালুম হাউজ, কেবিএফএস এর সাথে মতবিনিময় করা হয়।
এ সময় স্যামস-৯২ সংগঠনের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার সালুম হাউজের সভাপতি লি জং হো সহ ২০ সদস্যের একটি দল, কেবিএফএস এর সভাপতি খাদেমুল ইসলাম বিদ্যুৎ, দোভাষী জাহাঙ্গীর আলম, স্যামস-৯২ সংগঠনের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, সাবেক সভাপতি ডা. কাজী মাহবুবুর রহমান, হাবিবুর রহমান আব্দুল করিম বেপারী, পংকজ কুমার ঘোষ, মোসারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ মো. নুর আলম, প্রচার সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ওয়াসিম মোড়ল, মো. বাহার মুন্সি, মো. ফরহাদ, মিজানুর রহমান, বিপ্লব মোড়লসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকে। আমাদের একটু সহযোগীতায় আপনাদের কিছুটা হলেও কষ্ট লাগব হবে। তাই যতোটুকু সম্ভব আমরা অসহায় মানুষের পাশে দাড়াচ্ছি। এছাড়া নিয়মিত ফ্রি ফ্রাইডে হেলথ সেন্টার চিকিৎসা সেবা দিয়ে আসছে এই সেবামূলক সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *