দোহারে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পা‌লিত

 নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ এর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার জয়পাড়ার একটি হল রুমে এ কর্মসূচি পালন করা হয়।
দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আনোয়ার চোকদারের সভাপতিত্বে ও আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন  দোহার উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক বাসার মৃধা, পৌরসভা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর চোকদার, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি বাসার মুন্সি, মাইনুল হাসান শিমুল, ফারুক আহম্মেদ, মাহবুর রহমান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আলমাছ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব শরীফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আস্রাফ খান, হাসান মাহমুদ, ল্যাবকেয়ার হাসপাতালের চেয়ারম্যান মো. জামাল আহম্মেদ, মুক্তিক্লিনিকের পরিচালক বাবু চৌধুরীসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *