মো.কামাল হোসেন: ঢাকার দোহারে ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। ২৬ শে মার্চ বিকালে জয়পাড়ার হাজেরা ম্যানশনের আই এবি মিলনায়তনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সহ সভাপতি হাফেজ রুহুল আমিন দেওয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মো.সুলাইমান বেপারী, জয়েন্ট সেক্রেটারি ডা.হাফিজুল ইসলাম,ইসলামি যুব আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুফতি আলমাছ হোসাইন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদের সিনিয়র সহ সভাপতি মুফতি আল আমিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান, ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি হাফেজ মতিউর রহমান,বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের সেক্রেটারি হাফেজ মাওলানা ওমর ফারুক, ইশা ছাত্র আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মো.শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে শহিদদের জন্য দুআ ও মুনাজাত করে সংগঠনের নেতাকর্মীরা।
