কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে । শুক্রবার সকাল ৮টায় মনুবেপারী ঢাল এলাকায় মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিসৌধে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।
সকাল ৯টয় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ , উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম ও দক্ষিন কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা চেয়ারম্যান জাতীয় পতাকা উত্তোলণ করেন । পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এর সভাপতিত্বে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়
