নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শেখ রাসেল পরিষদের শান্তি ও সম্প্রীতি র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে জয়পাড়া থানার মোড় থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি শেখ সাগর আহমেদ, সাধারণ সম্পাদক শেখ হৃদয় মাদবর, সাংগঠনিক সম্পাদক- মোঃ আকাশ, মোঃ রায়হান, বিজয় খান ও পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাব্বির মাদবর, সদস্য-মোঃ রিমন হোসাইন, মোঃ জাহিদ, শাহরিয়ার অনিক, রাহীম খান, দোহার উপজেলা যুবলীগের সদস্য- আপেল মাহমুদসহ দোহার উপজেলা ও পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নেতৃবৃন্দ।
