দোহারে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের জানাজা সম্পন্ন

সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকার দোহার উপজেলার কাটাখালি মিছের খান উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা সম্পন্ন হয়।
এসময় জানাজায় ঢাকা-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক, জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
মঙ্গলবার রাত দশটার দিকে ঢাকার ধানমন্ডি লেক সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *