দোহারে সরকারি পদ্মা কলেজে স্নায়ু শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত!

নিজস্ব প্রতিবেদক : মানুষের মধ্যে ইচ্ছা শক্তি জাগ্রত করা, নিজের মধ্যকার উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানো এবং সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব না দিয়ে পরস্পরের মধ্যে স্নেহ-ভালবাসার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দোহারের সরকারি পদ্মা কলেজে স্নায়ু শিক্ষাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সরকারি পদ্মা কলেজের হলরুমে এ সেমিনার করা হয়।এ সময়ে সেমিনারে মূল বিষয়ের উপস্থাপনা করেন অস্ট্রেলিয়ান নাগরিক মিসেস মনিক হুয়াইটসহ তার পরিবার। ভাষা ট্রান্সলেশনে ছিলেন অত্র কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিমবায়োসিস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. আব্দুর রহমান পাখি। এসময় উপস্থিত ছিলেন সরকারি পদ্মা কলেজের অধ্যক্ষ জনাব মো. জালাল হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মুজাহিদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান তফিজ উদ্দিন, প্রভাষক আলমগীর হোসেন, তারেক রাজিব, নাজমুল ইসলাম, নুরুল আমিন হাওলাদার, আমজাদ হোসেন, মশিউর রহমান এবং এসআই ফুল মিয়াসহ অত্র কলেজের শিক্ষার্থীবৃন্দ ও সিমবায়োসিস বাংলাদেশের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *