নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় স্বামী ও স্ত্রীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে কুটি মুন্সির নিজ বাড়িতে ঢুকে আব্দুল আজিজ ও তার স্ত্রী মাহমুদা খাতুনকে পিটিয়ে আহত করে দক্ষিণ জয়পাড়া গ্রামের দেলোয়ার ও শহিদ। থানা ও পরিবার সূত্রে জানা যায়, দক্ষিণ জয়পাড়া গ্রামের দেলোয়ার ও শহিদ কুটি মুন্সির বড় ছেলে আব্দুল আজিজের কাছে টাকা দাবী করে। টাকা দিতে না চাইলে আব্দুল আজিজসহ তার স্ত্রীকে পিটিয়ে আহত করে ঘরে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায়।
এব্যাপারে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের তদন্তকারী অফিসার এসআই জাফর ইকবাল জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
