নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ৪র্থ ধাপে প্রতিযোগিতার নাম রচনা প্রতিযোগিতায় ১ম স্থান কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের আফরিন আক্তার, ২য় বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নওশান ইসলাম,৩য় ডেফোডিলস হাই স্কুলের রাইসা কালাম রোজ। ২য় ধাপে রচনা প্রতিযোগিতায় ১ম স্থান বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মো. সজীব,২য় মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের সাকিব আল সোয়াদ,৩য় বেগম আয়শা বালিকা উচ্চ বিদ্যালয়ের জাকিয়া।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম স্থান লির্বাটি ইন্টারন্যাশনাল স্কুলের তিশা দে,২য় লটাখোলা আজাহার আলী মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের তানজিল স্নেহা, ৩য় ইকরাশী আর্দশ উচ্চ বিদ্যালয়ের হাসিবা চৌধুরী লামহা। ২য় ধাপে ১ম স্থান নারিশা উচ্চ বিদ্যালয়ের ফাহিমা আক্তার, ডেফোডিলস হাই স্কুলের আব্দুর রহমান ও ৩য় লাবিবা ইসলাম পিন্জিরা।
উক্ত অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান, দোহার পৌরসভা মেয়র মো. আলমাছ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন,দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, সাজ্জাদ হোসেন সুরুজ,দেলাওর হোসেন মাঝিসহ দোহার উপজেলার ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।
