দোহারে শোক দিবস উপলক্ষে মেঘুলা বাজার কমিটির আলোচনা সভা ও খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহারে মেঘুলা বাজার পরিচালনা কমিটির ও মেঘুলা ৪ নং ওর্য়াড আওয়ামী লীগের উদ্যােগে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মেঘুলা গরুর হাটের মাঠে এ আলোচনা সভা ও খাদ্য বিতরণ করা হয়।

এ সময় মেঘুলা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি ইকবাল আহম্মেদের সভাপতিত্বে  ও  সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ঢাকা -১ আসনের সাংসদ সালমান এফ রহমান।

সভায় সালমান এফ রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার আমাদেরকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। আমাকে আগামী সংসদ নির্বাচনে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ দিবেন।

উপস্থিত ছিলেন  দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, পৌর মেয়র ও   উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মো.আলমাছ উদ্দিন, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রব মোল্লা, ঢাকা জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, উপজেলা আওয়ামীলীগের  সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা মোহাম্মদ বেলাল, লায়ন আব্দুস সালাম চৌধুরী,   উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল হক বেপারী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাসার মৃধা,উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয় সম্পাদক শেখ নুর ইসলাম মানিক,কার্যকরী সদস্য আমিনুল ইসলাম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বাসার চোকদার, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেদ চোকদার,  নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বকতিয়ার হোসেন লেবু খান, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ,  সভাপতি মো.আজিজ, কোষাধ্যক্ষ মো.ইয়ানুস, ধর্মবিষয়ক সম্পাদক ডা.বরকতুল্লাহ, দপ্তর সম্পাদক মোকছেদুর রহমান খান, প্রচার সম্পাদক মো.সোহেল তালুকদার,ক্রীড়া সম্পাদক মো. জুবায়ের আহমেদ,সদস্য আবুল হাওলাদার,রাকিব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আশফাকসহ ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *