নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারের বিভিন্ন এলাকায় প্রদানমন্ত্রীর দেয়া কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ। সোমবার সন্ধ্যার পর থেকে উপজেলার পালামগঞ্জ, কার্তিকপুর ও মৈনটঘাট এলাকায় ভাষমান শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনাকাঙ্খিত ভাবে শীত নিবারণের জন্য কম্বল পাওয়ার পর মুখে হাসি ফুটে উঠে অসহায় মানুষদের মাঝে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ জানান, করোনা ও বন্যা পরিস্তিতিতে সরকারি সহায়তা অব্যাহত ছিল। শীতের শুরু থেকে প্রধানমন্ত্রীর দেয়া কম্বল দোহারের প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের কাছে পৌছে দেয়া হয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানে ভাষমান শীতার্দদের মাঝে কম্বল পৌছে দেয়া হচ্ছে। শীতের মৌসুম চলাকালীন সময় পর্যন্ত এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
