দোহারে শান্তির অভিযাত্রীর বৃক্ষরোপন কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক: দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এই স্লোগানে ঢাকার দোহারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্র ও সমাজকল্যাণ বিষয়ক সংগঠন শান্তির অভিযাত্রী। সোমবার (২০জুলাই) মো.আতিকুর রহমানের সহযোগিতায় সংগঠনটির সভাপতি মোঃ সালমান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেনের সঞ্চালনা বৃক্ষরোপন কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ২৫০টি চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছ দেওয়ান, নুরু মোড়ল, মোক্তার হোসেন মাস্টার, ইয়ামিন হাওলাদার, গাফ্ফার দেওয়ান, আল আমিন হাওলাদার, লিটন মাঝি।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা সেলিম আশ্রাফ, সিনিয়র সহ-সভাপতি সুজন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার জাহান ঝন্টু, প্রতিষ্ঠা সদস্য জাহাঈীর হোসেন, নির্বাহী সদস্য ওমর ফারুক, রুবেল, এনামুল, মেহেদি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *