দোহারে বন্যার্তদের কাছে খাবার পৌছে দিলেন ইউএনও

স্টাফ রিপোর্টার: ঢাকার দোহারে বন্যার্তদের কাছে রান্না করা খাবার পৌঁছে দিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ। আজ বুধবার (২২ জুলাই) উপজেলার মুকসুদপুর ইউনিয়নের গাজী ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে আশ্রয় নেয়া পানিবন্দি ২৫০ অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, পিআইও মো. আল-সাঈদ, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম.এ হান্নান, নারিশা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী প্রমুখ।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দোহারের বন্যায় কবলিত মানুষের মাঝে এ খাবার বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *