নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নে পালমগঞ্জ বাজার হতে কাচারীঘাট সেতু পর্যন্ত রাস্তাটিতে প্রায় তিন বছর ধরে খানাখন্দ থাকায় প্রতিনিয়ত যানবাহন চালক ও পথচারীদের পড়তে হয় চরম বিপাকে। এখানে প্রতিনিয়ত হাজারো মানুষের যাতায়াত। এমন খানাখন্দের কারণে এই স্থানটিতে প্রতিদিন ঘটে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের বারবার আবেদনের পরেও রাস্তাটি কোনো প্রকার সংস্কার করেনি জনপ্রতিনিধিরা। এমন জনদূর্ভোগ লাঘব করতে এগিয়ে আসেন রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন । রবিবার দুপুরে নিজ অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তাটি সংস্কার করেন তিনি। এমন উদ্যোগে খুশি যানবাহন চালক,পথচারীসহ স্থানীয়রা।
এবিষয়ে রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন জানান,দীর্ঘ তিন বছর ধরে এই রাস্তাটির বেহাল অবস্থা। জনপ্রতিনিধি থাকলেও রাস্তাটি সংস্কার করতে উদ্যোগ নেয়নি কেউ। তাই জনগণের দাবীর প্রেক্ষিতে নিজের দায়বদ্ধতা থেকে নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এসময় জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি স্থায়ী সংস্কারের দাবী জানান তিনি।
