দোহারে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে ইসলামী আন্দোলনের মিছিল

 মো.কামাল হেসেন : ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে ও রমজানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করা হয়েছে। বুধবার বিকেলে মিছিলটি জয়পাড়া বাজার মসজিদ থেকে বেড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে থানার মোড় এসে শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ডা.নুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল মালেকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সিনিয়রসহ সভাপতি হাফেজ রুহুল আমিন দেওয়ান, সহ সভাপতি ডা. বিল্লাল হোসেন, জয়ন্ট সেক্রেটারী মিরাজ হোসেন, এ্যাসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা যোবায়ের আহমদ সাকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি মো.জামাল হোসেন, জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মুসলেম উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লা, ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.রাহাত হোসেন প্রমুখ।

মিছিল শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনাকরে দোয়া ও মোনাজাত করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *