কেরানীগঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ  ঢাকার কেরানীগঞ্জে একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গুড়িয়ে দেওয়া অবৈধ ওই ইটভাটাটির নাম মদিনা ব্রিকস। প্রতিষ্ঠানটির মালিক হচ্ছে মোঃ মোখলেসুর রহমান। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আজ দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীরবাঘৈর এলাকায় মদিনা ব্রিকস নামে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় ঢাকা জেলা প্রশাসকের কোন লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে ওই অবৈধ ইটভাটাটি গুড়িয়ে দেয়া হয়।কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন যাবত মোঃ মোখলেসুর রহমান ঢাকা জেলা প্রশাসকের লাইসেন্সের তোয়াক্কা না করে অবৈধভাবে তার এই ইটভাটাটি পরিচালনা করে আসছিল। ঢাকা জেলা প্রশাসকের কোন লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশ মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই অবৈধ ইটভাটাটিকে গুড়িয়ে দেয়া হলো। এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *