দোহারে মৎস্য চাষীদের মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় মৎস্য চাষীদের মাঝে সরকারি ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দোহার উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে উপজেলার প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে সরকারি ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন নাহার, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষী ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *