নিজস্ব প্রতিনিধি : করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন। মঙ্গলবার বেলা সাড়ে ৯ টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসেন তিনি। প্রথম ডোজ নেওয়ার পর যেমন কোনো ধরনের সমস্যা বুঝা যায়নি, তেমনি দ্বিতীয় ডোজ নেওয়ার সময় শারীরিক কোনো সমস্যা দেখা দেয়নি৷ এমনটাই জানান পনিরুজ্জামান তরুন।
ভাইরাস সংক্রমণরোধে বিনামূল্যে টিকার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানকে ধন্যবাদ জানান পনিরুজ্জামান তরুন।
