দোহারে মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মো. ফয়সাল খান: ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি কেএম খালেদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেপজার ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের চিফ অফিসার ও মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. তোফাজ্জল হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব রোকেয়া পারভীন জুঁই, নারিশা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ড. ইঞ্জিনিয়ার মাহমুদ মঞ্জুরুল আলম শামীম বেপারী, অ্যাডভোকেট মো. তাইবুর আহসান, মুকসুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন সিকদার চঞ্চল, বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী আলমগীর হোসেন, দোহার উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক মিলন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, বিশিষ্ট শিক্ষানুরাগী জাকির হোসেন মৃদুল মিয়া, পল্লবী সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক রেবেকা আরজু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিবের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, দোহার উপজেলা যুবদলের আহবায়ক মোশাররফ হোসেন, লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আতিকুর রহমান বাবুল, সাবেক ব্যাংকার  মোঃ কবির হোসেন,  মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইউসুফ হারুন,পদ্মা সরকারি কলেজের প্রভাষক আলমগীর হোসেনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *