দীর্ঘ ১৫ বছর পর বালু নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

দীর্ঘ ১৫ বছর পর রাজধানীর বালু নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির পরিচালনায় ৭৫ নং ওয়ার্ডবাসী ও মোজোর সহযোগিতায় এ আয়োজন করা হয়। ৭৫ নং ওয়ার্ড আহ্বায়ক মো. নেয়ামত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা -৯ আসনের এমপি ও সড়ক পরিবহন, সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। নৌকা বাইচে ঢাকার নবাবগঞ্জ ও মানিকগঞ্জের সিঙ্গাইরের ৭ টি ঘাসী নৌকা অংশ গ্রহন করে।

প্রধান অতিথি বলেন, একসময় বালু নদীতে প্রতিবছর নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। কিন্তু গত ১৫ বছর ধরে এ আয়োজন বন্ধ ছিল। এবার স্থানীয় বাসিন্দা ও মেয়রের সহযোগিতায় আবারও এ ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, বাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম নৌকা বাইচ।  কালের বিবর্তনে নানা কারণে হারিয়ে যেতে বসা এ ঐতিহ্যকে ধরে রাখতে দীর্ঘদিন ধরে কাজ করছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *