নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারের মুকসুদপুর ইউনিয়নের মুকসুদপুর উলূম মাদরাসার সুলতান মাহমুদ ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভবনটি উদ্বোধন করা হয়।
মাদ্রাসা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও জাপান প্রবাসী মো. সুলতান মাহমুদ বেপারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আকন্দ, শাহাদাত হোসেন খান, কাশেম আকন্দ, মোছাকালী মোল্লা, মতিউর রহমান বেপারী, হেলাল উদ্দিন, মোস্তফা আকন্দ, কেএম সোহেল তারেক, শহিদ শিকদার, মাসুম শেখসহ আরও অনেকে।
