দোহারের মেঘুলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ১১ টি দোকান। শুক্রবার রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা অফিসের ডেপুটি এসিস্ট্যান্ট হাফিজুর রহমান ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দোহার কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শহিদুল আলম জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলের আগুন নেভাতে কাজ করে ৩টি ইউনিট। প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৫ টার দিকে আগুন নেভাতে সক্ষম হই। তবে তার আগেই পুড়ে যায় ১১টি দোকান ও মজুদ মালামাল। এই দোকানগুলোর মধ্যে মুদি দোকান, কাপড়, স্টেশনারি, কসমেটিকস ও কাঁচা সবজির দোকান।

মেঘুলা হাট-বাজার সমিতির সভাপতি কাজী রুবেল জানান, আমি রাতে খবর পেয়ে দোহার থানা ও ফায়ারসার্ভিসে খবর জানাই। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মাঝে ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ধারণা ব্যবসায়ীদের সব মিলিয়ে প্রায় এক কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, কাঁচা মালের দোকান থেকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *