দোহারে মা ইলিশসহ তিন জেলে আটক, জাল পুড়িয়ে ধ্বংস

ঢাকার দোহার উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ শিকারের অপরাধে দেলোয়ার (৪২) নাসির উদ্দিন (৪০) ও সাহেব আলী (৫০) নামে তিন জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন হোসেন ভ্রাম্যমাণ আদালতে মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ও দন্ডবিধি ১৮৬০ এর  ১৮৮  ধারায় তিন জনকে ২২ দিন করে এ সাজা দেন।
জানা যায়, কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জহুরুল ও এএসআই রুবেল মোল্লার নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার নারিশা, মধুরচর ও মৈনটঘাট বাহ্রাঘাট সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত আটককৃতদেরকে ২২ দিনের দিন করে কারাদন্ড প্রদান করেন । জাল পুড়িয়ে ধ্বংস ও উদ্ধারকৃত মা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনান (ভূমি) মো.  মামুন হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় তিন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ২২ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। ইলিশ রক্ষায় আমাদেও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *