নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে শীতের আগমনের কারনে ২য় দফায় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন । মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার জয়পাড়া বাজারসহ এর আশপাশের এলাকায় মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। তিনি বলেন, চলমান কভিড ১৯ বেড়ে যাওয়ায় সরকার কর্তৃক বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান অব্যাহত আছে। এ সময় মাস্ক না পড়ার অপরাধে ৭ জনকে জরিমানা করা হয়েছে এবং অন্যদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। অভিযানে সহযোগিতা করেছে দোহার থানা পুলিশ ফোর্স।
