নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সংগঠণটির দোহার শাখার উদ্যেগে আই এ বি দোহার মিলনায়তনে দোহার থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল গফফার আল ফরিদীর সভাপতিত্বে ও মাওলানা জুনাইদ বিন হাতিমের পরিচালনায় দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ ঢাকা জেলা দক্ষিণ শাখা সভাপতি মুফতি আশরাফ আলী নূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা জেলা দক্ষিণ শাখা সেক্রেটারী আলহাজ্ব হাফেজ জয়নুল আবেদীন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হাফেজ ইসমাইল, সেক্রেটারী মোঃসুলাইমান বেপারী, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব হাফেজ রুহুল আমিন দেওয়ান,সাংগঠনিক সম্পাদক ডা:হাফিজুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী ইসলামী যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মুফতী আলমাস হুসাইন , মুফতী মাসউদুর রহমান সহ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামগণ।
