দোহারে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

 নিজস্ব প্রতিবেদক:   ঢাকার দোহার উপজেলায় মায়ের সাথে অভিমান করে স্বর্না আক্তার (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার লটাখোলা বিলেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বর্না আক্তার প্রবাসী মো: শরিফ ও মুক্তি দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া এবং পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে স্বর্নার সাথে তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এরই জেরে আজ সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে নিজ ঘরের ভেতরে স্বর্না গলায় ফাঁস দেয় ।

ঘটনার পর বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। তারা তাৎক্ষণিকভাবে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে দ্রুত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দোহার থানা পুলিশ হাসপাতাল যান এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

দোহার থানা ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *