নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ইস্রাফিল ওরফে সাগরকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়েছে।
দোহার থানা পুলিশের এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ধারাবাহিক অভিযানে সোমবার দিবাগত রাত দুইটার দিকে জয়পাড়া বাজার বড় ব্রিজ থেকে ইস্রাফিলকে গাজাসহ আটক করা হয়। পরে আজ (মঙ্গলবার) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে তাকে আট মাসের সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী।
জানা যায়, ২০১১,১৪ ও ২০ সালের দোহার থানায় একাধিক মাদক মামলায় জামিনে রয়েছে ইস্রাফিল।
