দোহারে জাতীয় বীমা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : `বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ এ স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় জাতীয় বীমা দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম, আ. লীগ নেতা মাহাবুব আলম রিপন, মো. কামরুল ইসলাম, যুব মহিলা লীগ নেত্রী নিলুফা ইয়াসমীনসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *