সবুজ হোসেন: ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নে মাদক বেচাকেনায় বাঁধা দেয়ায় দফায় দফায় হামলা করেছে মাদকব্যাবসায়ী মোজাফফর চৌধুরী। প্রথমে সকাল ১০ টার দিকে মোজাফফর চৌধুরী রিপন খানের উপর হামলা করে। পরে রিপন খান দোহার থানায় গিয়ে অভিযোগ করেন। শুক্রবার সকালে মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুরের শিমুল তলা এলাকায় এ ঘটনা ঘটে। বেলা ৩ টার দিকে রিপন খানের শশুর বাড়ীতে এসে হামলা করেন মোজাফফর চৌধুরী, জাহিদ মৃধাসহ অজ্ঞাত আরো ২/৩ জন। এসময় রিপন খানের ছোট ভাই সাগর ( ২২), ও তার স্ত্রী কে মেরে গুরুতর আহত করা হয়। তারা এখন দোহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী রিপন বলেন, মোজাফফর এই এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বেচা কেনা করে আসছে। যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। ইদানিং দেখছি ছোট ছোট ছেলেদের কাছেও এগুলা বিক্রি করছে। তাই আজ সকালে মোজাফফরের সাথে দেখা হলে তাকে এগুলা করতে নিষেধ করলে সে আমার উপর হামলা চালায়। এ বিষয়ে আমি দোহার থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, মোজাফফর ইয়াবা ব্যয়সা করে।
এজন্য কয়েকবার পুলিশ তাকে ধরে নিয়ে যায়। কিছুদিন আগেও মাদক সহ ধরে নিয়ে মামলা দেয় পুলিশ। জামিনে এসে আবারও এগুলাই করছে। মুঠোফনে মোজাফফর চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, রিপন আমার নামে মিথ্যা বলছে। আমাকে সে বলে আমি নাকি ছোট ছোট বাচ্চাদের সাথে ঘুরি। আমি বলেছি না। এবিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তখন রিপন আগে আমার গায়ে হাত তোলে।
