দোহারে মাইগ্রেন ফ্রেন্ডস ক্লাবের ত্রাণ বিতরণ

নুর হোসেন আকন : মাইগ্রেন ফ্রেন্ডস ক্লাব সিঙ্গাপুরের পক্ষ থেকে ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিম চর ও উত্তর শিমুলিয়ায় হতদরিদ্রের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার নারিশা পশ্চিম চর পূর্ব পাড়ার জামাল খানের সিঙ্গাপুর প্রবাসী ছেলে আবুল হোসেন খানের মাধ্যমে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এ ত্রাণসামগ্রী দেওয়া হয়।

প্রায় ১০০টি পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ৩ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি চিনি ও ১ কেজি লবন।

সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কর্তৃক গঠিত সংগঠনটির অন্যতম সদস্য আবুল হোসেন খান বলেন, আমরা প্রবাসীরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি দেশের অসহায় হতদরিদ্র পরিবারের জন্য কিছু খাদ্য সামগ্রী প্রেরণ করতে।

ত্রাণসামগ্রী বিতরণের সময় জনসাধারণের সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *