দোহারে মরহুম আজর আলী বেপারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার দোহারে যুব উন্নয়ন ক্রীড়া সংঘের উদ্যোগে মরহুম আজর আলী বেপারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৪ টার দিকে দোহার উপজেলা সুতারপাড়া ইউনিয়নের দোহারপুরীর মাঠে বিশিষ্ট সমাজ সেবক মেহেদী হাসান সাদ্দাম বেপারীর সার্বিক সহাযোগিতায় এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মাহবুবুর রহমান।

দোহার উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম (রাহিম কমিশনারের) সঞ্চালনায় খেলায় উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা পরিষদের সদস্য মো. শাহজাহান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোহাম্মদ মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড.শাহীন উল ইসলাম, সুতারপাড়ায় সাবেক সভাপতি নুরুল ইসলাম খোকা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদুল্লাহ কায়সার (রিপন বিশ্বাস), মো. বেলাল ফকির, শাহাবুদ্দিন (শাহু), মো.মোশারফ হোসেন দেওয়ান, মো.চঞ্চল মোল্লা, মো. নিতাই মন্ডল, মো.বানিউল হুদা, মো.মুসলিম বেপারী, মো.হাবিবুর রহমান বেপারী, মো. আবুল হোসেন, মো.আজাহার বেপারী,মো. মোতালেব বেপারী, মো.আল মামুন বেপারী,মো. ইকবাল বেপারী, মো. বাহালুল বেপারী, মো.শফিকুল বেপারী প্রমুখ।

পরে খেলা শেষে খেলার চ্যাম্পিয়ন হিসেবে ইউনিভার্সেল মেঘনা দলকে ফ্রীজ পুরুষ্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *