দোহারে ইসলামী শ্রমিক আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

মো. কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলায় ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের দোহার থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলার জয়পাড়ায় হাজেরা মেনশনের আই এবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মো. আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক ডা. মো. মাহমুদ হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো. কামাল হোসেন মাস্টার, সেক্রেটারি মো. সুলাইমান বেপারী।

আরো উপস্থিত ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন ও ওয়ার্ড শাখার দায়িত্বশীলরা।

সম্মেলনে পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে মো. মোশারফ হোসেন শামিমকে সভাপতি, মাওলানা আব্দুল আজিজকে সেক্রেটারি এবং আব্দুল মালেক দেওয়ানকে সহ-সভাপতি করে ২০২৩ -২৪ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *