দোহারে ভোটার আইডি বাবদ টাকা নিয়ে ফিরিয়ে দিলেন ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার মো.ফরহাদ হোসেন স্থানীয়দের কাছ থেকে ভোটার আইডি বাবদ নেয়া টাকা ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন ভূক্তভোগীরা।
ভূক্তভোগী জিয়া তালুকদার নববাংলাকে জানান, আমাদের ভোটার আইডি তৈরি করে দিতে ফরহাদ মেম্বার ১২০০ করে যে টাকা নিয়েছিলেন তা ফেরৎ দিয়েছেন। তার বিরুদ্ধে আর কোন অভিযোগ নেই বলে জানান জিয়া তালুকদারসহ অন্যান্য ভূক্তভোগীরা।
এবিষয়ে ফরহাদ মেম্বার নববাংলাকে জানান,আমি জনপ্রতিনিধি হিসেবে এলাকার বেশ কয়েকজনের কাছ থেকে ভোটার আইডি নয় জন্মনিবন্ধন তৈরি করে দিতে সরকারি ফি বাবদ কিছু টাকা নিয়েছিলাম যাতে তারা দ্রুত জন্মনিবন্ধন হাতে পেয়ে ভোটার আইডির জন্য আবেদন করতে পারেন। কিন্তু করোনা পরিস্থিতির কারনে আমি তাদের জন্মনিবন্ধন দিতে পারিনি তাই অনেক আগেই আমি এক ব্যক্তির কাছে টাকা ফেরৎ দেই। কিন্তু ভুক্তভোগীরা টাকা সঠিক সময়ে না পেয়ে আমার নামে অভিযোগ করেন এবং কয়েকটি গণমাধ্যমে আমার নামে সংবাদ প্রকাশিত হয়। আমি পরবর্তিতে তাদের হাতে টাকা পৌছে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *