দোহারে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া

নিজস্ব প্রতিবেদক:  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে “দুর্যোগে আগে সতর্ক বার্তা সবার জন্য কার্যব্যবস্থা” এই শ্লোগানে ঢাকার দোহারে  সভা ও ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও দোহার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়ন এর আয়োজন করে।

এসময় জয়পাড়া বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী, উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রশিক্ষন নেন।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. শামীম হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আল-সাঈদ, দোহার ফায়ার সার্ভিসের লিডার মো. আব্দুল হাদিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *