দোহারে ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যু বার্ষিকী পালিত

আব্দুল রাহিম: ঢাকার দোহারের শাইনপুকুর এলাকায় সাবেক এমপি ও মন্ত্রী, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়জোট বিএনএ ও তৃণমূল বিএনপি ব্যারিস্টার নাজমুল হুদার ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৯ ফেব্রুয়ারি) মরহুমের বাড়ী প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান প্রয়াত নাজমুল হুদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে কবর জিয়াত করেন। এ সময় তৃনমূল বিএনপির নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদার আয়োজনে উপস্থিত ছিলেন তৃনমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, মহাসচিব তৈয়মুর আলম খন্দকার, তৃনমূল বিএনপির যুগ্ম সম্পাদক আক্কাস আলী খান, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, দোহার থানার ওসি হারুন উর রশিদ, মো. তারেক হোসাইন, ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, কামাল মোড়লসহ আরো অনেকে। উল্লেখ্য, নাজমুল হুদা জিয়াউর রহমান গঠিত জাগদলে যোগদান করেন। ১৯৭৮ সালে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সদস্য ও দলের সর্বকনিষ্ঠ স্থায়ী সদস্য ছিলেন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। নাজমুল হুদা বিএনপি সরকারের যোগাযোগ মন্ত্রী হিসেবে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১০ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে বহিস্কার করার আগমুহূর্ত পর্যন্ত তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন। বহিস্কৃত হওয়ার পরও তিনি দলীয় কাজ নিয়মিত রাখেন। ২০১১ সালের ৫ এপ্রিল তার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে ২০১২ সালে ৬ জুন নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন। তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা তিনি একজন ব্যারিস্টার, আইনজীবী ও রাজনীতিবিদ। ২০১২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি দল থেকে পদত্যাগ করেন। ২০২৩ সালের রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *