দোহারে নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নাজনীন শিকদার, ঢাকার দোহার উপজেলায় মুকসুদপুর ইউনিয়নের ডাকবাংলো এলাকায় জুবায়ের (৯) নামে এক শিশুর পানিতে ডুবে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে দোহার মুকসুদপুর ডাকবাংলো এলাকার পদ্মা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন দোহার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ঢাকা হেডকোর্য়াটার ডুবুরি দলের ২ টি ইউনিট ।
শিশু জুবায়ের ডাকবাংলো এলাকার খলিল হাওলাদার ও ময়না বেগম দম্পতির সন্তান। এক মেয়ে ও একটি ছেলের মধ্যে জুবায়ের বড় সন্তান। সে পূর্বচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো সে।
জুবায়েরের বাবা জানান, আমার ছেলে গত রবিবার দুপুরে আমাদের না জানিয়ে গোসল করতে বের হয়। আমরা বাধা দিলে আমাদের কথা না শুনে পালিয়ে গোসল করতে যায়। জানতে পাই নদীর ঘাটে থাকা ব্লকে পা পিছলে পরে যায় আমার ছেলে। আমরা খোঁজাখুজি করে তাকে পাইনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রাতে পানিতে খোজাখুজি করেও পাওয়া যায়নি। পরে সকাল ভোরে ঢাকা থেকে ডুবুরি দল এসে আমার ছেলের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ঢাকা হেডকোর্য়াটার ডুবুরি দলের প্রধান কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, আমি অনেক রাতে খবর পাই দোহারে একটি ছেলে পানিতে ডুবে গেছে। তারা অনেক খোজাখোজি করে পাননি। পরে আমরা সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছেলেটির মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করি। এদিকে শিশু জুবায়েরের মৃত্যুতে তার পরিবারে বইছে শোকের মাতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *