নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে বনজ ও ফলজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
বৃক্ষরোপণের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও সুন্দর করে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়ার বিষয়ে উৎসাহিত করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি কেএম খালেদুজ্জামান জুয়েল, বেপজার ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের চিফ অফিসার মো. তোফাজ্জল হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব রোকেয়া পারভীন জুঁই, অ্যাডভোকেট মো. তাইবুর আহসান, মুকসুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন সিকদার চঞ্চল, নারিশা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ড. ইঞ্জিনিয়ার শামীম বেপারী, বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী মিরাজ হোসেন, দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মিলন, জাকির হোসেন মৃদুল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পল্লবী সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক রেবেকা আরজু, ঢাকা জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পা আক্তার, প্রধান শিক্ষক মো. আহসান হাবিবসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
