দোহারে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার সাথে করি কাজ, পরিচ্ছন্নতা শিখি আজ, নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বাস্তবায়ন লক্ষ্যে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি কেএম খালেদুজ্জামান জুয়েল, বেপজার ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের চিফ অফিসার মো. তোফাজ্জল হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব রোকেয়া পারভীন জুঁই, অ্যাডভোকেট মো. তাইবুর আহসান, মুকসুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন সিকদার চঞ্চল, নারিশা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ড. ইঞ্জিনিয়ার শামীম বেপারী, বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী মিরাজ হোসেন, দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মিলন, জাকির হোসেন মৃদুল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পল্লবী সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক রেবেকা আরজু, ঢাকা জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পা আক্তার, প্রধান শিক্ষক মো. আহসান হাবিব, পদ্মা সরকারি কলেজের প্রভাষক আলমগীর হোসেনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদেরও নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *