দোহারে বিশ্বশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

 নিজস্ব প্রতিবেদক:  “ইনভেসটিং ইন আওয়ার ফিউচার মিনস্ ইনভেসটিং ইন আওয়ার চিলড্রেন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।

গুড নেইবারস্ দোহার সিডিপি’র আয়োজনে রবিবার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির ১২০জন শিশু অংশগ্রহণ করে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাহিমা বেগম। বিশেষ অতিথি ছিলেন ইকরাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খন্দকার তারিকুল ইসলাম, গুড নেইবারস্ দোহার সিডিপি’র প্রকল্প ব্যবস্থাপক মি. বিপুল রেমা, সহ-ব্যবস্থাপক মি. শান্ত চিরান, সিনিয়র অফিসার রিফাত আল-মাহমুদ, হেল্থ অফিসার বিদুৎ চন্দ্র নাথ, ড্রিম স্কুল শিক্ষক সজল সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *