দোহারে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ২ দিন ব্যাপি দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মেলার উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

এ সময় মো. আলমগীর হোসেন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ নতুন নতুন উদ্ভাবন নিয়ে ডিজিটাল ও স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করবে। তথ্য প্রযুক্তির বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীরা নতুন কিছু তৈরী করে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।

মেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্মার্ট ভিলেজ, বায়ু বিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ প্রকল্প (নবায়নযোগ্য শক্তির ব্যবহার), পলিথিন রিসাইকেল করে সম্পদে রুপান্তর, আমার বাড়ি আমার খামার, মাটি থেকে বিদ্যুৎ উৎপন্ন, স্মার্ট চুলা থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্টের প্রদর্শন করে।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হাসান, জয়পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, ইকরাশী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *