একজন ব্রেইন টিউমারে আক্রান্ত রোগি বাঁচাতে সাহায্যের আবেদন

আব্দুর রাহিম: “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য“ আসুন সকলে মিলে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা পশ্চিমচর এলাকার মো: নিজাম (২১) নামে প্রবাস ফেরত একজন ব্রেইন টিউমারে আক্রান্ত রোগিকে বাঁচাতে সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন। মো: নিজাম উপজেলার নারিশা পশ্চিমচর এলাকার ইব্রাহীম শেখ, ও মাতা: রোমা আক্তারের ছেলে। তার বাবা বিগত ৬ মাস যাবত নিখোঁজ রয়েছে।
পরিবার জানায়, পরিবারের বড় ছেলে হওয়ায় সংসারের হাল ধরতে ধার দেনা ও ঝণ নিয়ে সৌদি আরব যায় নিজাম, সৌদি আরব যাওয়ার ৫ দিনের মাথায় অসুস্থ হয়ে যায়, অসুস্থ্যতার কারণে সৌদি আরব থেকে ফেরত আসে। পরিবারের উপার্জনকারী না থাকায় খুব কষ্টে দিন চলছে তার পরিবার।
বর্তমানে তার অবস্থা সঙ্কটাপন্ন। শরীরের একটি অংশ প্যারালাইজড। তাকে দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে৷ যার জন্য প্রায় ১২-১৪ লক্ষ টাকা প্রয়োজন। যা এই মুহূর্তে তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।
এই অবস্থায় নিজামকে বাঁচাতে সাহায্যর প্রয়োজন। নগদঃ ০১৬১৫১৮৭২৫৫,বিকাশ ০১৭৫২০৭৪৮৮৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *