দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে জয়পাড়া বাজার এলাকায় জয়পাড়া খালে এ পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলে, দোহার উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মো. মাসুদ পাভেজ, সাংগঠনিক সম্পাদক জিএস সেন্টু ভুইয়া, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, জয়পাড়া বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম, মো. ফারুক পত্তন্দার, আবুল হাসনাত খালাসী সহ আরও অনেকে।
