নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ক্যান্সারে আক্রান্ত নূরজাহান বেগমকে আর্থিক সহায়তা করলেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রহিম শিলা । গত বুধবার বিকেলে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ধীৎপুর এলাকায় অসুস্থ নূরজাহান বেগমের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন। ক্যান্সারে আক্রান্ত নূরজাহান বেগমের পরিবারের স্বাবলম্বী কোনো সদস্য না থাকায় ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন তিনি
শামীমা রাহিম শিলা বলেন, অসহায় রোগীর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা প্রয়োজন। সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে হয়তো নতুন করে বাঁচার আশা ফিরে পাবেন তিনি। সমাজের সামর্থ্যবান মানুষদেরও এমন অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন ধীতপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক খান, সহ-সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ঈশিতা খান ও শিলা আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
