দোহারে বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর ত্রাণ বিরতণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় উপজেলার মুকসুদপুর ইউনিয়নে বন্যা কবলিত প্রায় ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী সহায়তা হিসাবে প্রদান করা হয়।

বুধবার( ২৯ জুলাই)  উপজেলার মুকসুদপুর ইউনিয়ন পরিষদে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রাশাদ বিন কালাম এই ত্রান সামগ্রী বিতরন করেন। ত্রান সামগ্রী বিতরনকালে মেজর রাশাদ বিন কালাম বলেন, বন্যার কারনে যেসব পরিবার অসহায় হয়ে পড়েছে তাদেরকে সহায়তা করার জন্য সারাদেশের ন্যয় দোহারের ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা ধারাবাহিক ভাবে ধাপে ধাপে সবগুলো ইউনিয়নে সহায়তা প্রদান করার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *